ছাত্রলীগ-ছাত্রীদের মধ্যে উত্তেজনা: অনির্দিষ্টকাল বন্ধ আইএইচটি হোস্টেল

ছাত্রলীগের হামলায় নারী শিক্ষার্থী আহতের জেরে সৃষ্ট উত্তেজনার প্রেক্ষিতে রাজশাহী ইনস্টিটিউট অব হেলথ টেকনোলজির (আইএইচটি) হোস্টেল অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা করা হয়েছে। আজ বুধবার বেলা ১১টার দিকে কর্তৃপক্ষ এ ঘোষণা দেয়।
 
বুধবার দুপুর ১টার মধ্যে ছাত্রদের এবং বিকেল ৩টার মধ্যে ছাত্রীদের হোস্টেল ত্যাগ করতে বলা হয়েছে। আইএইচটির অধ্যক্ষ সিরাজুল ইসলাম এ তথ্য নিশ্চিত করেছেন।
 
জানা যায়, বুধবার সকালে ছাত্রীরা অধ্যক্ষের কক্ষে আইএইচটি শাখা ছাত্রলীগের নেতাকর্মীদের বিরুদ্ধে অভিযোগ করতে যান। এসময় ছাত্রলীগের নেতাকর্মীরা ধাওয়া করে কয়েকজন ছাত্রীকে মহিলা হোস্টেলের গেটের সামনে পিটিয়ে আহত করেন। আহতরা হলেন- প্রথম-বর্ষের মোহনা, ফার্মেসী বিভাগের জ্যোতি, একই বিভাগের নাবিলা ও তৃতীয় বর্ষের মীম। পরে ঘটনাস্থলে পুলিশ পৌঁছে মারমুখী ছাত্রলীগ নেতাদের হামলা থেকে ছাত্রীদের রক্ষা করে। এ নিয়ে আইএইচটি ক্যাম্পাসে তীব্র উত্তেজনা ছড়িয়ে পড়ে।
 
IMG0
 
আইএইচটির অধ্যক্ষ সিরাজুল ইসলাম বলেন, 'ছাত্রীরা আমার কাছে এসেছিলো। কোন অপ্রীতিকর ঘটনা এড়াতে তাদের হোস্টেলের ভেতরে চলে যেতে বলা হয়। আর আহত হয়েছে কি তিনি জানেন না।'
 
ইত্তেফাক/জামান