সাতক্ষীরায় পুলিশের বিশেষ অভিযানে আটক ৫৩

 
সাতক্ষীরা জেলাব্যাপী পুলিশের সন্ত্রাস, নাশকতা ও মাদক বিরোধী বিশেষ আভিযানে ৫৩ জনকে আটক করা হয়েছে। মঙ্গলবার সন্ধ্যা থেকে বুধবার দুপুর পর্যন্ত জেলার বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে তাদের আটক করা হয়। 
 
আটককৃতদের মধ্যে, সাতক্ষীরা সদর থানা থেকে ২২জন, কলারোয়া থানা ৬ জন, তালা থানা ৩ জন, কালিগঞ্জ থানা ৬ জন, শ্যামনগর থানা ৬ জন, আশাশুনি থানা ৪ জন, দেবহাটা থানা ৪ পাটকেলঘাটা থানা থেকে ২ জনকে আটক করেছে।
 
সাতক্ষীরা জেলা পুলিশের বিশেষ শাখার পরিদর্শক মিজানুর রহমান তাদের আটকের বিষয়টি নিশ্চিত করে জানান, আটককৃতদের বিরুদ্ধে নাশকতা ও মাদকসহ বিভিন্ন অভিযোগে মামলা রয়েছে।
 
ইত্তেফাক/কেকে