গাজীপুরের চান্দনা চৌরাস্তায় সুটকেস থেকে অজ্ঞাত এক তরুণীর (২২) হাত-পা বাঁধা লাশ উদ্ধার করেছে পুলিশ।
মঙ্গলবার মধ্যরাতে চান্দনা চৌরাস্তার একটি রেস্টুরেন্টের সামনে থেকে লাশটি উদ্ধার হয়। ওই তরুণীর গলায় কলচে দাগ রয়েছে। তাকে শ্বাসরোধ করে হত্যা করা হয়েছে বলে ধারণা পুলিশের।
জয়দেবপুর থানার ওসি মো. আমিনুল ইসলাম জানান, মঙ্গলবার রাতে চান্দনা চৌরাস্তার সুরমা রেস্টুরেন্টের সামনে একটি কালো সুটকেস পড়ে থাকতে দেখে স্থানীয়রা পুলিশ জানায়। রাত দেড়টার দিকে পুলিশ ঘটনাস্থলে গিয়ে সুটকেস খুলে লাশটি উদ্ধার করে। ময়নাতদন্তের জন্য লাশ গাজীপুরের শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ মর্গে পাঠানো হয়।
ইত্তেফাক/ইউবি