জগন্নাথপুর উপজেলার নলজুর নদীর উপর নির্মিত সেতুর এ্যাপ্রোচ সড়ক বিলীন হয়ে গেছে। ফলে জগন্নাথপুর-শিবগঞ্জ-বেগমপুর সড়কে সরাসরি যান চলাচল বন্ধ রয়েছে।
জানা গেছে, ২০১৩ সালে ১৩ কোটি টাকা ব্যয়ে ১৩৯ দশমিক ১৫ মিটার দৈর্ঘ্যের গার্ডার সেতুটি নির্মাণ করা হয়। নির্মাণের পর থেকেই সেতুটির পূর্বপাড়ে এ্যাপ্রোচের প্রায় ৫০ ফুট এলাকা জুড়ে ফাঁটল দেখা দেয়। ক্রমান্নয়ে এ্যাপ্রোচ সড়কের মাটি নদী গর্ভে বিলীন হতে থাকে। সর্ব শেষ বুধবার সকাল ৯টার দিকে ঘোষগাঁও সেতুর এ্যাপ্রোচ সড়কটি সম্পূর্ণ বিধ্বস্ত হয়ে যায়। ওই সেতু দিয়ে সরাসরি যানবাহন চলাচল বন্ধ রয়েছে।
জগন্নাথপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা মুহাম্মদ মাসুম বিল্লাহ, এলজিইডির উপজেলা প্রকৌশলী গোলাম সারোয়ার পরিদর্শন করেছেন।
ইত্তেফাক/ইউবি