কিডস্ প্যারাডাইসের সঙ্গে আই-স্টেশনের চুক্তি স্বাক্ষর

 
আগামী ২১, ২২ ও ২৩ ডিসেম্বর তারিখে অনুষ্ঠিতব্য ‘মাদার বেবি কিডস্ শো ২০১৭’ এর প্রধান পৃষ্ঠপোষক হিসেবে দক্ষিণ এশিয়ার অন্যতম বৃহৎ কিডস্ রিটেইল চেইন ‘কিডস্ প্যারাডাইসের সঙ্গে অনুষ্ঠানটির আয়োজক আই-স্টেশন লিমিটেডের চুক্তি স্বাক্ষর হয়েছে।
 
সম্প্রতি রাজধানীর যমুনা ফিউচার পার্কে অবস্থিত মা ও শিশু সম্পর্কিত পণ্যের রিটেইল শপ কিডস্ প্যারাডাইস- এ উক্ত চুক্তি স্বাক্ষর হয়। অনুষ্ঠানে কিডস্ প্যারাডাইস এর ব্যবস্থাপনা পরিচালক মেজর (অব.) সৈয়দ গোলাম ওয়াদুদ এবং আই-স্টেশন লি: এর পরিচালক ও ‘মাদার বেবি কিডস্ শো ২০১৭’ এর প্রকল্প পরিচালক রাজেশ কর্মকার নিজ নিজ প্রতিষ্ঠানের পক্ষে চুক্তি স্বাক্ষর করেন।
 
এ সময় কিডস্ প্যারাডাইসের পরিচালক লে. কর্নেল (অব:) সায়দিস সাকলায়েন, পিএসসি এবং আই-স্টেশন লি: এর হেড অব বিজনেস ডেভেলপমেন্ট রাজিব উদ দৌলা খান চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।
 
ইত্তেফাক/ইউবি