শিল্পখাতে ক্রমে যুক্ত হচ্ছে সময়োপযোগী অনেক পণ্য। এ ক্ষেত্রে দেশের নির্মাণ শিল্প খাতে সংযোজন হয়েছে গ্রীন টেকনোলজি পণ্য ‘এলুকো টাইগার’ ব্রান্ডের এ্যালুমিনিয়াম কম্পোজিট প্যানেল। এটি নির্মাণ ও প্রকৌশল খাতে সর্বশেষ প্রযুক্তি। নাহি গ্রুপ পণ্যটির আরো ব্যাপক পরিসরে উৎপাদন ও বাজারজাত করণে আইপিও’র মাধ্যমে এরই মধ্যে শেয়ার বাজারে যুক্ত হয়েছে।
মূলত বাংলাদেশের মত উন্নয়নশীল দেশে নির্মাণ প্রযুক্তিতে অভিনব বিউটি প্রডাক্ট হিসেবে এর উৎপাদন ও মার্কেটিং শুরু হয়। এটি দুই দিকে এ্যালুমিনিয়াম সিট এবং মাঝখানে এলডিপিই’র সমন্বয়ে তৈরি। এটি চাহিদা অনুযায়ী বিভিন্ন সাইজ এবং হরেক কালারের হয়ে থাকে। বাংলাদেশে একসময় এটি পুরোপুরি আমদানী নির্ভর ছিল। আমদানি নির্ভরতা কাটিয়ে উঠতে ২০১৩ থেকে এটি উৎপাদন শুরু করেছে নাহি গ্রুপ। এর উৎপাদন আরো ব্যাপক করতে প্রতিষ্ঠানটি ইতোমধ্যে শেয়ার মার্কেটেও এসেছে।
বাংলাদেশে এই পণ্যের মার্কেট লিডার হিসেবে নাহী গ্রুপ ২০টি কালারের এলুমনিয়াম কম্পোজিট প্যানেল উৎপাদন করছে। আইপিওতে আসার পর ডিলার, গ্রাহকদের আশাব্যাঞ্জক সাড়া পাবার কারণে প্রতিষ্ঠানটি এ সংক্রান্ত আরো কিছু প্রডাক্ট সহ ২০-৩০টি কালার যুক্ত করবে বলে তারা জানিয়েছে।
ইত্তেফাক/ইউবি