নর্থ সাউথ ইউনিভার্সিটিতে পালিত হল আন্তর্জাতিক প্রতিবন্ধী দিবস

প্রথমবারের মত নর্থ সাউথ ইউনিভার্সিটিতে পালিত হল আন্তর্জাতিক প্রতিবন্ধী দিবস। রবিবার এই দিবস উপলক্ষে বিশ্ববিদ্যালয়টির ‘ডাইভারসিটি’ ক্লাব প্রতিবন্ধী শিশুদের চিত্রাঙ্কন প্রতিযোগিতা। 
 
চিত্রাঙ্কন প্রতিযোগিতায় আমার জ্যোতি ‘স্পেশাল স্কুল’ থেকে শিশুরা এই প্রতিযোগিতায় অংশগ্রহণ করে। সেখানে উপস্থিত ছিলেন নর্থ সাউথ ইউনিভার্সিটির বোর্ড অফ ট্রাস্টিজ এর চেয়ারম্যান মোহাম্মদ শাহজাহান, প্রো ভাইস চ্যান্সেলর প্রফেসর জি ইউ আহসান, বেলাল আহমেদ পি আর ডিরেক্টর, সহকারী ডিরেক্টর নিলুফার আহমেদ অনি, প্রফেসর ড. আব্দুল রব। (ডিন,স্কুল অফ হিউম্যানিটস ও স্পেশাল সায়েন্স)। এছাড়াও উপস্থিত ছিলেন স্কুলটি সদস্য ও কয়েকজন সফল বয়স্ক প্রতিবন্ধী। আরো উপস্থিত ছিল ডাইভারসিটি ক্লাব এর প্রেসিডেন্ট মাহমুদুল ইসলাম শাকিল, ভাইস প্রেসিডেন্ট বিন আজম, এবং ক্লাব ইবি, সাব ইবি, কো অর্ডিনেট ও সকল সদস্য সেচ্ছাসেবক।
 
দুপর ১২টায় শুরু হওয়া অনুষ্ঠানে শিশুরা তাদের মনের রঙ ক্যানভাসে ফুটিয়ে তোলে, আর তা দেখে মুগ্ধ হন উপস্থিত অতিথিরা। অনেক শিশু কথা বলতে না পারলেও ইশারার মাধ্যমে সব বুঝিয়ে দিচ্ছিল। তাদের সাথে মিলেমিশে আড্ডা, ছবি আঁকা সব কিছুতেই পাশে ছিল ক্যাম্পাসের সদস্যরা।
 
IMG0
 
স্পেশাল চাইল্ড স্কুলটিকে আর্থিকভাবে কিছু সাহায্য করেছিলো নর্থ সাউথ ইউনিভার্সিটি। এন.এস.ইউ ডাইভারসিটি ক্লাব জানিয়েছে, এই প্রথম কোন বিশ্ববিদ্যালয় থেকে এই ধরনের আয়োজন করা হয়েছে। সবাই ভীষণ ভাবে সন্তুষ্ট হয়েছেন। বিশেষ করে ধন্যবাদ অংশগ্রহণকারী প্রতিষ্ঠান শিশুদের সেই সাথে ক্লাসের সদস্যদের যাদের মধ্যে সফল ভাবে কাজটি করতে পেরেছি। সর্বশেষ আমরা চাই আমাদের বিশ্ববিদ্যালয়ের মতো বাকি বিশ্ববিদ্যালয় গুলোতেও এই ধরনের আয়োজন করে প্রতিবন্ধীদের পাশে থাকার জন্য। তাদের সাথে কিছু সময় দিয়ে তাদের আনন্দ দেওয়ার জন্য।
 
ইত্তেফাক/সাব্বির