বন্দুকের নল ঠেকিয়ে যারা ক্ষমতায় আসে তাদের মুখে গণতন্ত্রের কথা মানায় না: খন্দকার মোশাররফ

 
বিএনপি নেত্রী বেগম খালেদা জিয়ার গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠা বক্তব্যের কঠোর সমালোচনা করে  স্থানীয় সরকার, পল্লি উন্নয়ন ও সমবায় মন্ত্রী খন্দকার মোশাররফ হোসেন বলেছেন, বন্দুকের নল ঠেকিয়ে যারা ক্ষমতায় আসে, দল গঠন করে তাদের মুখে গণতন্ত্রের কথা মানায় না। বিএনপি একটি অগ্নি সন্ত্রাসের দল, আন্দোলনের নামে তারা মানুষ পুড়িয়ে হত্যা করেছে, তারা ক্ষমতায় এলে গণতন্ত্র তো দুরের কথা উন্নয়ন স্থবির হয়ে যাবে। 
 
তিনি বুধবার বিকেলে সিরাজগঞ্জে জেলার স্থানীয় জনপ্রতিনিধিদের সাথে এক মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে এ কথা বলেন।
 
সিরাজগঞ্জ পৌরসভা কার্যালয় প্রাঙ্গণে অনুষ্ঠিত মতবিনিময় সভায় সভাপতিত্ব করেন জেলা প্রশাসক কামরুন নাহার সিদ্দীকা। স্থানীয় সরকার বিভাগের উপ-পরিচালক আবু নূর মোহাম্মাদ শামসুজ্জামানের সঞ্চালনায় অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন সিরাজগঞ্জ পৌরসভার মেয়র সৈয়দ আব্দুর রউফ মুক্তা, জেলা পরিষদের চেয়ারম্যান সাবেক মন্ত্রী আব্দুল লতিফ বিশ্বাস, সংসদ সদস্য অধ্যাপক ডা. হাবিবে মিল্লাত মুন্না, সংসদ সদস্য সেলিনা বেগম স্বপ্না, স্থানীয় সরকার মন্ত্রণালয়ের যুগ্মসচিব অমিতাব সরকার, পুলিশ সুপার মিরাজ উদ্দিন আহম্মেদ, সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান রিয়াজ উদ্দিন প্রমুখ।
 
ইত্তেফাক/আরকেজি