বিএসএমএমইউতে ভাস্কর প্রিয়ভাষিণীর চিকিৎসা চলছে

 
বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক্যাল বিশ্ববিদ্যালয়ে (বিএসএমএমইউ) মুক্তিযোদ্ধা ও দেশের প্রখ্যাত ভাস্কর ফেরদৌসী প্রিয়ভাষিণীর চিকিৎসাসেবা ভালোভাবে চলছে। তিনি বিএসএমএমইউ’র ৫১২ নম্বর কেবিনে বিশেষজ্ঞ চিকিৎসকদের তত্ত্বাবধানে রয়েছেন।
 
বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ডা. কামরুল হাসান খান দেশের এই গুণী মানুষটির চিকিৎসাসেবার বিষয়টি সরাসরি নিজেই দেখভাল করছেন। তিনি প্রতিদিন মুক্তিযোদ্ধা ফেরদৌসী প্রিয়ভাষিণীকে দেখতে যান ও তাঁর চিকিৎসাসেবার খোঁজ-খবর নেন। 
 
গতকাল বুধবার সকালেও তিনি কেবিন ব্লকে গিয়ে তাঁর চিকিৎসাসেবার খোঁজ খবর নেন ও দীর্ঘক্ষণ সেখানে অবস্থান করে সংশ্লিষ্ট বিভিন্ন বিভাগের বিশেষজ্ঞ চিকিৎসকদের ডেকে এনে তার চিকিৎসার সর্বশেষ অবস্থা সম্পর্কে খোঁজ নেন।
 
ইত্তেফাক/আনিসুর