আজই পঞ্চম ব্যালন ডি অ’র জিতছেন রোনালদো!

এতোদিন সর্বোচ্চ পাঁচ ব্যালন ডি অ’র জয়ের রেকর্ডটা এককভাবে দখলে রেখেছিলেন লিওনেল মেসি। এবার তার রেকর্ডে ভাগ বসাতে যাচ্ছেন রিয়াল মাদ্রিদ তারকা ক্রিস্টিয়ানো রোনালদো। আজ রাতেই হয়তো তার হাতে ওঠতে পঞ্চম ব্যালন ডি অ’র।
 
প্যারিসে আজ এক জমজমাট অনুষ্ঠানের মধ্য দিয়ে ব্যালন ডি’অর জয়ীর নাম প্রকাশ করবে ফ্রান্স ফুটবল ম্যাগাজিন। বছর জুড়ে ক্লাব ও দেশের হয়ে দুর্দান্ত পারফরম্যান্স ও ক্রীড়া সংবাদিকদের ভোটে এগিয়ে রয়েছেন রোনালদো। এর আগে ২০০৮, ২০১৩, ২০১৪ এবং সবশেষ ২০১৬ সালে ব্যালন ডি’অর পুরস্কার জেতেন পর্তুগিজ তারকা।
 
রিয়াল মাদ্রিদের জার্সিতে ২০১৭ সালটা দুর্দান্ত কাটিয়েছেন রোনালদো। ক্লাবটির হয়ে লা লিগা ও মর্যাদার চ্যাম্পিয়নস লিগের শিরোপা জেতায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখেন সিআর সেভেন। এছাড়া জাতীয় দল পর্তুগালকেও রাশিয়া বিশ্বকাপের টিকিট এনে দেওয়ায় ২০১৭ সালে রোনালদোর হাতেই পঞ্চম ব্যালন ডি’অর দেখছেন ফুটবল বিশেষজ্ঞরা।
 
ইত্তেফাক/কেআই