সদর হাসপাতাল থেকে মাদারীপুর মডেল থানার পুলিশ বৃহস্পতিবার তানজিলা আক্তার মুক্তা (২২) নামের এক গৃহবধূর লাশ উদ্ধার করেছে। বুধবার রাতে কতিপয় ব্যক্তি মুক্তাকে হাসপাতালে রেখে পালিয়ে যায়। এই ঘটনায় মাদারীপুর মডেল থানায় একটি অস্বাভাবিক মৃত্যু মামলা দায়ের হয়েছে। মাদারীপুর মর্গে লাশের ময়নাতদন্ত সম্পন্ন হয়।
পুলিশ জানায়, বুধবার রাতে জেলা সদরের কুকড়াইল এলাকার জনৈক আফজালের বাড়িতে আসেন মুক্তা। পরে কে বা কারা তার মরদেহ সদর হাসপাতালে রেখে আসে বলে প্রাথমিকভাবে জানা যায়।
সদর উপজেলার মাটিভাঙ্গা গ্রামের নিহতের পিতা শাহআলম সরদার জানায়, কালকিনি উপজেলার গোপালপুর গ্রামের মাসুদ সরদারের সঙ্গে প্রায় চার বছর আগে মুক্তার বিয়ে হয়। স্বামী ঢাকায় নির্মাণ শ্রমিক। তারা এক সঙ্গে ভাড়া বাসায় থাকতো।
আরও পড়ুন: বাদ্যযন্ত্রের নতুনত্বে এসো হে বৈশাখ
মুক্তার স্বামী মাসুদ সরদার জানায়, মাদারীপুর সদর উপজেলার হাজরাপুর গ্রামের জনৈক মনির সরদার কিছুদিন যাবত মুক্তাকে নানাভাবে প্রলোভণ দেখিয়ে আসছিল এবং প্রায় সে মোবাইল ফোনে কথা বলতো।
মুক্তার ছোট বোন সুমি জানান, মনির সরদার ও জনৈক ইতিকে আটক করা হলে ঘটনার সত্যতা বের হয়ে আসবে।
ইত্তেফাক/অনি