খাগড়াছড়ির গুইমারার শনখোলা পাড়া এলাকার একটি পরিত্যক্ত ঘর থেকে দু’টি দেশীয় তৈরি এলজি, তিন রাউন্ড গুলি, চাঁদা আদায়ের রশীদ বই, নোটবুক এবং চোলাই মদ উদ্ধার করেছে সেনাবাহিনী। আজ বৃহষ্পতিবার বেলা ২টার দিকে অভিযান চালিয়ে এসব উদ্ধার করা হয়।
সংশ্লিষ্ট সূত্র জানায়, নাশকতা ও চাঁদাবাজির উদ্দেশ্যে শনখোলা পাড়া এলাকায় একটি পরিত্যক্ত ঘরে সন্ত্রাসীরা অবস্থান করছে গোপন সূত্রে এমন সংবাদের ভিত্তিতে সিন্ধুকছড়ি জোনের ক্যাপ্টেন মুফতি মাহমুদ জয়ের নেতৃত্বে নিরাপত্তাবাহিনীর একটি টহল দল এ অভিযান চালায়।এসময় সেনাবাহিনীর উপস্থিতি টের পেয়ে সন্ত্রাসীরা পালিয়ে যায়।
পরে একটি পরিত্যক্ত ঘরে তল্লাশি চালিয়ে দু’টি দেশীয় তৈরি এলজি, তিন রাউন্ড গুলি, চাঁদা আদায়ের রশীদ বই, নোটবুক চোলাই মদ ও দুটি কম্বল উদ্ধার করে সেনাবাহিনী।
বৃহস্পতিবার দুপুর তিনটার দিকে অস্ত্রসহ উদ্ধারকৃত মালামাল গুইমারা থানায় হস্তান্তর করা হয়।
ইত্তেফাক/কেকে