মাহমুদুর রহমানের বিরুদ্ধে তথ্য প্রযুক্তি আইনে মামলা

 
বঙ্গবন্ধু ও তার পরিবারকে কটুক্তি করে ফেসবুকে স্ট্যাটাস দেওয়ার অভিযোগ এনে আমার দেশ পত্রিকার ভারপ্রাপ্ত সম্পাদক মাহমুদুর রহমানের বিরুদ্ধে থানায় অভিযোগ দাখিল করা হয়েছে। বৃহস্পতিবার দুপুরে জেলার দাউদকান্দি উপজেলা পরিষদের চেয়ারম্যান মেজর (অব.) মোহাম্মদ আলী সুমন বাদী হয়ে দাউদকান্দি মডেল থানায় এ অভিযোগ দাখিল করেন।
এ বিষয়ে দাউদকান্দি মডেল থানার ওসি মিজানুর রহমান জানান, অভিযোগ পেয়েছি, তদন্ত করে প্রমাণ পাওয়া গেলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
 
ইত্তেফাক/আরকেজি