সচারচর মানুষকে বলতে শোনা যায়, নারীরা নিরাপত্তহীনতায় ভোগেন। নারীদেরই অধিকাংশ ক্ষেত্রে নিরাপত্তার প্রয়োজন পড়ে। তাই শিরোনাম পড়ে খানিকটা অবাক লাগতেই পারে। তবে এবার এভাবেই উল্টো সুরে কথা বলেছেন বলিউড অভিনেত্রী সোনাক্ষী সিনহা। তার দৃষ্টিকোণ থেকে বলিউডে পুরষরা অভিনেতারাই বেশি নিরাপত্তাহীনতায় ভোগেন।
সম্প্রতি এক সাক্ষাৎকারে সোনাক্ষীকে বলিউডের ‘ক্যাট ফাইট’ নিয়ে জিজ্ঞেস করা হয়। উত্তর না দিয়ে তিনি পাল্টা প্রশ্ন ছুঁড়ে দেন, এ ধরনের প্রশ্ন শুধু মেয়েদেরই করা হয় কেন?
এরপর সোনাক্ষী আরেকটু পরিস্কার করে বলেন, বলিউডে পুরুষরা অনেক বেশি নিরাপত্তাহীনতায় ভোগেন। ফলে তারা অনেক বেশি গসিপ করেন। এমনকী কখনও কখনও পুরুষদের গসিপ মেয়েদেরকেও হার মানায়!
সোনাক্ষীর এমন স্বীকারোক্তিমূলক কথায় নানা আলোচনা হচ্ছে বি-টাউনে। তবে সেসব আলোচনা কিংবা সমালোচনায় কান দিতে চান না দাবাং কন্যা। নিজের বক্তব্য নিয়ে এবারো অকপট সোনক্ষী।
ইত্তেফাক/রেজা