অ্যাটর্নি জেনারেলকে প্রাণনাশের হুমকি থানায় জিডি

 
অ্যাটর্নি জেনারেল মাহবুবে আলমকে চিঠি দিয়ে প্রাণনাশের হুমকি দেয়া হয়েছে। এ ঘটনায় অ্যাটর্নি জেনারেলের একান্ত সচিব কবীর আহমেদ বাদী হয়ে গতকাল বৃহস্পতিবার বিকালে শাহবাগ থানায় একটি জিডি করেছেন।
 
জিডির সত্যতা নিশ্চিত করে শাহবাগ থানার ওসি আবুল হাসান বলেন, বৃহস্পতিবার বিকাল সাড়ে ৪টার দিকে ডাকযোগে অ্যাটর্নি জেনারেলের কাছে একটি চিঠি আসে। চিঠিতে বলা হয়, ‘আপনার সময় ঘনিয়ে এসেছে। তৈরি থাকুন। এখন জাহান্নামে যাওয়ার জন্য তৈরি থাকুন।’
 
এই চিঠির পরিপ্রেক্ষিতে গতকাল বিকালে থানায় জিডি করা হয়।
 
ইত্তেফাক/এমআর