এসডিজি লক্ষ্য অর্জনে বেসরকারি বিনিয়োগের আহ্বান

টেকসই উন্নয়ন লক্ষ্য অর্জনে (এসডিজি) বেসরকারি খাতে বিনিয়োগের গুরুত্বারোপ করেছেন বক্তারা। বৃহস্পতিবার রাজশাহী জেলায় এক কর্মশালায় বক্তারা এই অভিমত ব্যক্ত করেন। এসডিজি লক্ষ্য অর্জনে দৃশ্যমান প্রতিবন্ধকতা দূর করতে সরকারি ও বেসরকারি বিনিয়োগের বিকল্প নেই বলেও তারা মত দেন।
 
নানকিং দরবার হলে ‘লোকালাইজেশন, ইনভেস্টমেন্ট প্লানিং, ইনডিভিউজুয়াল এন্টারপ্রিনারস ক্রিয়েশন এন্ড স্কিল ডেভেলাপমেন্ট’- শীর্ষক দিনব্যাপী কর্মশালায় বক্তারা এ মতামত ব্যক্ত করেন।
 
ইউএনডিপি’র আর্থিক সহায়তায় গভর্নেন্স ইনোভেশন ইউনিট (জিআইইউ) অব প্রাইম মিনিস্টার অফিস ও বাংলাদেশ ইনভেস্টমেন্ট ডেভেলপমেন্ট অথরিটি (বিআইডিএ)’-এর যৌথ আয়োজনে কর্মশালায় প্রধান অতিথির বক্তব্য দেন রাজশাহী বিভাগীয় কমিশনার নুর-উর-রহমান। 
 
তিনি বলেন, উন্নয়নের সিংহভাগ আসে সরকারি খাত থেকে। অপর দিকে বেসরকারি খাত থেকে আসে মাত্র দশ ভাগ। ২০২১ সাল নাগাদ দেশকে মধ্যম আয়ের দেশে পরিণত করার লক্ষ্যে পৌঁছতে হলে বেসরকারি বিনিয়োগ যাতে করে অন্তত শতকরা ১৪ ভাগে উন্নীত হয় সেদিকে বিশেষ গুরুত্ব দিতে হবে। 
 
ইত্তেফাক/এমআই