ঢাকা বিশ্ববিদ্যালয়ে গণিত সম্মেলন শুরু

ঢাকা বিশ্ববিদ্যালয় (ঢাবি) গণিত বিভাগের উদ্যোগে তিন দিনব্যাপী ২০তম আন্তর্জাতিক গণিত সম্মেলন আজ শুরু হয়েছে। শুক্রবার সকালে বিশ্ববিদ্যালয়ের নবাব নওয়াব আলী চৌধুরী সিনেট ভবনে এই সম্মেলন অনুষ্ঠিত হয়।
 
বিশ্ববিদ্যালয়ের গণিত বিভাগের চেয়ারম্যান অধ্যাপক ড. অমল কৃষ্ণ হালদারের সভাপতিত্বে অনুষ্ঠিত এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন- বাংলাদেশ বিশ্ববিদ্যালয় মঞ্জুরী কমিশনের চেয়ারম্যান অধ্যাপক আবদুল মান্নান এবং বিশেষ অতিথি ছিলেন ইউজিসির সদস্য অধ্যাপক ড. মোহাম্মদ ইউসুফ আলী মোল্লা। বাসস।
 
ইত্তেফাক/এমআই