ফকিরহাটে ওএমএসের ৬টন চাল উদ্ধার করেছে এলাকাবাসী। উপজেলা গোডাউন থেকে বৃহস্পতিবার রাতে চালগুলি নিয়ে যাওয়া হচ্ছিল। এসময় দুই চালককে আটক করা হয়েছে।
তারা হলেন- উপজেলার আট্টাকি গ্রামের ছুরত খার ছেলে মো. নাসির হোসেন (৩০) ও সৈয়েদমহল্লা গ্রামের ছিদ্দিক হাওলাদারের ছেলে বিল্লাল হাওয়াদার। ফকিরহাট মডেল থানার এসআই স্বপন সরকার তাদের অাটকের বিষয়টি নিশ্চিত করেছেন।
খাদ্য গুদামের দায়িত্বে থাকা ওসিএলএসডি আশরাফুল হক বলেন, আমার গোডাউন থেকে কোন চাল নেওয়া হয়নি।
আটককৃতরা জানান, খাদ্য গুদাম থেকে চাল নিয়ে ফকিরহাট ও মোল্লারহাটের চাঁদেরহাটে বিক্রয়ের জন্য নিয়ে যাচ্ছিলেন তারা। তাদের দু’জনকে রনি নামের এক ব্যক্তি চাল নিয়ে যেতে বলেন।
ইত্তেফাক/আরকেজি