বন ও পরিবেশমন্ত্রী আনোয়ার হোসেন মঞ্জু বলেন, শহরবাসী যারা মনে করেন গাছপালা নেই তাদের লাউয়াছড়া জাতীয় উদ্যানে এসে সুন্দর মনোরম প্রাকৃতিক পরিবেশ উপভোগ করে যান। এই উদ্যোনে অনেক বিরল প্রজাতির গাছপালা ও বন্যপ্রাণি রয়েছে। যেগুলো দেশের প্রাকৃতিক পরিবেশের এক গুরুত্বপূর্ণ আধার।
শুক্রবার শ্রীমঙ্গলে রাবার কাঠ ট্রিটমেন্ট প্লান্ট এর উদ্বোধনী অনুষ্ঠান শেষে বিকাল ৩টায় তিনি লাউয়াছড়া জাতীয় উদ্যান পরিদর্শন করেন। এ সময়ে বন ও পরিবেশ মন্ত্রী জাতীয় উদ্যানে একটি অজগর সাপ অবমুক্ত করেন এবং শিমুল গাছের চারা রোপন করেন।
লাউয়াছড়া উদ্যান পরিদর্শনকালে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন বন ও পরিবেশ মন্ত্রণালয়ের সচিব ইসতিয়াক আহমদ, দৈনিক ইত্তেফাকের ভারপ্রাপ্ত সম্পাদক তাসমিমা হোসেন, সিলেট বিভাগীয় বন কর্মকর্তা আরএসএম মনিরুল ইসলাম, সিলেট পরিবেশ অধিদপ্তরের পরিচালক মো. সালাউদ্দিন চৌধূরী, বন্যপ্রাণি ব্যবস্থাপনা ও প্রকৃতি সংরক্ষণ বিভাগের বিভাগীয় বন কর্মকর্তা মিহির কুমার দো, সহকারী বন কর্মকর্তা তবিবুর রহমান।
ইত্তেফাক/ইউবি