বিপিএলের এলিমিনেটর ম্যাচে কুমিল্লা ভিক্টোরিয়ান্সের বিপক্ষে ১৯১ রান করেছে ঢাকা ডায়নামাইটস। জিততে হলে কুমিল্লাকে ১৯২ রান করতে হবে।
এর আগে শুক্রবার মিরপুরের শের-ই-বাংলা ক্রিকেট স্টেডিয়ামে দিনের দ্বিতীয় ম্যাচে মুখোমুখি হয় ঢাকা ডায়নামাইটস ও কুমিল্লা ভিক্টোরিয়ান্স। টস জিতে ব্যাটিং নেন ঢাকার অধিনায়ক সাকিব আল হাসান। নির্ধারিত ২০ ওভারে সাত উইকেট হারিয়ে ১৯১ রান সংগ্রহ করে ঢাকা।
ঢাকার পক্ষে এভিন লুইস ৪৭, জো ডেনলি ৩২, কাইরন পোলার্ড ৩১, সাকিব আল হাসান ৯, শহীদ আফ্রিদি ৩০ ও সুনীল নারিন ৯ রান সংগ্রহ করেন। কুমিল্লার পক্ষে বোলিংয়ে হাসান আলী তিনটি শোয়েব মালিক একটি, ডোয়াইন ব্রাভো দুটি উইকেট দখল করেন।
ঢাকা দলে আজ একটি পরিবর্তন আনা হয়েছে। মোহাম্মদ আমিরের পরিবর্তে খেলছেন শহিদ আফ্রিদি। অন্যদিকে কুমিল্লা দলে এসেছে দুটি পরিবর্তন তামিম ইকবাল ও ডোয়াইন ব্রাভো খেলছেন।
ইত্তেফাক/ইউবি