ঠাকুরগাঁওয়ের হরিপুরে বিজিবি-গ্রামবাসীর সংঘর্ষের ঘটনায় গ্রামবাসীর করা মামলা সিআরপিসি ৩০২ ধারায় খারিজ করেছেন আদালত। বৃহস্পতিবার দুপুরে হরিপুর আমলী আদালতের বিচারক আরিফুর রহমান এ রায় দিয়েছেন।
বাদী পক্ষের আইনজীবী অ্যাডভোকেট নুরুল ইসলাম জানান, এই মামলার বাদী (গ্রামবাসী) ন্যায় বিচার থেকে বঞ্চিত হলো। এ বিষয়ে আমার উচ্চ আদালতে আপিল করবো। আশা করি তারা ন্যায় বিচার পাবে।
উল্লেখ্য, গত ১২ ফেব্রুয়ারি ঠাকুরগাঁওয়ের হরিপুরে বিজিবি-গ্রামবাসীর মধ্যে গরু নিয়ে সংঘর্ষের ঘটনায় ৩ জন গ্রামবাসী নিহত হন। এ ঘটনায় স্থানীয় থানা মামলা না নিলে ৫০ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল তুহিন মোহাম্মদ মাসুদসহ বিজিবির ৬ সদস্যের নাম উল্লেখসহ আরো কয়েকজনকে অজ্ঞাত আসামি করে আদালতে অভিযোগ দায়ের করেন ঘটনায় নিহতের পরিবার। তারা হরিপুর আমলী আদালতের বিচারক ফারহানা খানের আদালতে মামলার অভিযোগপত্রটি জমা দেন।
তদন্ত কমিটির ঘটনাস্থল পরিদর্শন করে তথ্য গ্রহণ এবং ইনসেটে নিহত দুই গ্রামবাসী।
ঘটনা তদন্তে অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট নুর কুতুবুল আলমকে আহ্বায়ক করে ৫ সদস্যের তদন্ত কমিটি গঠন করা হয়। তদন্ত কমিটি প্রকাশ্য এবং গোপন তদন্ত করে তথ্য সংগ্রহ করেন।
আরও পড়ুন: নুসরাত হত্যাকাণ্ড: অধ্যক্ষকে আইনি সহায়তা দিয়ে বহিষ্কার আওয়ামী লীগ নেতা
অপরদিকে, ওই ঘটনায় বিজিবি বাদী হয়ে নিহতরাসহ প্রায় ২৫০ জনের বেশি গ্রামবাসীকে আসামি করে হরিপুর থানায় মামলা করেছিল।
ইত্তেফাক/অনি