জনিপ্রিয় অভিনেত্রী হাসিন রওশনকে। তবে বেশকিছু দিন হলো অভিনয়কে বিদায় জানিয়ে মারুফুল ইসলাম ঝলককে বিয়ে করে সংসারি হয়েছেন তিনি। এবার প্রথমবারের মতো মা হয়েছেন হাসিন।
গত রবিবার সকাল ৯টা ১০ মিনিটে রাজধানীর একটি বেসরকারি হাসপাতালে পুত্রসন্তান জন্ম দেন তিনি। সন্তানের নাম উযায়ের মাইন।
এ প্রসঙ্গে হাসিন বলেন, ‘মা হওয়ার অভিজ্ঞতা এক কথায় দারুণ। মা হওয়ার মাধ্যমেই একজন নারীত্বের পরিপূর্ণতা পায়। আমার ক্ষেত্রেও সেটাই হয়েছে। সবাই আমাদের সন্তান ও পরিবারের জন্য দোয়া করবেন।’
ইত্তেফাক/রেজা