বলিউডের ‘লিডিং লেডি’র প্রায় সবার সাথে অভিনয় করেছেন আমির খান। কিন্তু, এশিয়ার অন্যতম আবেদনময়ী খেতাব পাওয়া অভিনেত্রী প্রিয়াঙ্কার সঙ্গে অভিনয় করতে দেখা যায়নি আমিরকে।
এবার প্রিয়াঙ্কার সঙ্গে আমির খান অভিনয় করতে পারেন বলে শোনা যাচ্ছিল। খবর ছিল, এই প্রথম সাবেক মিস ওয়ার্ল্ডের সঙ্গে স্ক্রিন শেয়ার করতে চলেছেন আমির। পাশাপাশি ওই সিনেমায় ‘মিস্টার ‘পারফেকশনিস্ট’-এর স্ত্রীর চরিত্রে নাকি অভিনয় করতে দেখা যাবে পিগি-কে।
বেশ কয়েক মাস আগে এমন খবরই প্রকাশ্যে আসে। কিন্তু সম্প্রতি জানা যাচ্ছে, পিগি-আমিরকে এক সিনেমায় দেখতে আরও বেশ কিছুদিন অপেক্ষা করতে হবে। কারণটা অবশ্যই পরিচালক এবং ক্রিয়েটিভ টিম-এর সঙ্গে আমিরের মতান্তর।
ভারতীয় মিডিয়া বলছে, ‘ঠাগস অফ হিন্দুস্থান’র শুটিং শেষ হওয়ার পরেই নতুন প্রজেক্টের কাজ শুরু করবেন আমির। যা নিয়ে সংশ্লিষ্ট প্রজেক্টের ক্রিয়েটিভ টিম-এর সঙ্গেও নাকি আমিরের মতবিরোধ শুরু হয়েছে।
ইত্তেফাক/আনিসুর