চ্যানেল আই সেরাকণ্ঠ-২০১৭র ২০ জন প্রতিযোগী দুটি গ্রুপে ভাগ হয়ে গান করবেন মিতালী মুখার্জি এবং তপন চৌধুরীর গান। এ দুটি পর্ব প্রচার হবে ১১ ও ১২ ডিসেম্বর রাত ৮ টায় চ্যানেল আইতে।
এরপর পরই শুরু হচ্ছে দ্বিতীয় সেমিফাইনাল রাউন্ড। আরো থাকছে সুবর্না মুস্তাফা অভিনীত চলচ্চিত্রের গান। এ দুটি পর্বে অতিথি বিচারক হিসেবে থাকবেন তপন চৌধুরী ও সুবর্না মুস্তাফা।
প্রতিযোগিতার প্রধান বিচারক কণ্ঠশিল্পী রেজওয়ানা চৌধুরী বন্যা, সামিনা চৌধুরী, কুমার বিশ্বজিৎ ও মিতালী মুখার্জী। উপস্থাপনায় মারিয়া নূর। সেরাকণ্ঠ পরিচালনায় ইজাজ খান স্বপন।
ইত্তেফাক/আনিসুর