আন্তর্জাতিক বেগম রোকেয়া দিবস উপলক্ষে নওগাঁর বদলগাছীতে র্যালি ও আলোচনাসভা অনুষ্ঠিত হয়েছে। এ উপলক্ষে শনিবার সকালে বদলগাছী উপজেলা মহিলা বিষয়ক কার্যালয়ের আয়োজনে প্রশাসন চত্ত্বর থেকে একটি বর্নাঢ্য র্যালি বের হয়ে প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে উপজেলা শহীদ মিনার প্রাঙ্গণে আলোচনাসভা অনুষ্ঠিত হয়।
উক্ত আলোচনা সভায় বক্তব্য রাখেন উপজেলা নির্বাহী অফিসার মো. মাসুম আলী বেগ, উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা শ্রী মনোঞ্জন পাল, উপজেলা নিবার্চন অফিসার শেখ শফিউল ইসলাম, উপজেলা সমবায় অফিসার মো. লুত্ফর রহমান, উপজেলা সরকারী বঙ্গবন্ধু মহাবিদ্যালয়ের বাংলা বিভাগের প্রধান ফাল্গুনি চক্রবর্তী। এ ছাড়া উপজেলা বিভিন্ন গ্রাম এলাকা থেকে বিভিন্ন পেশার জন সাধারণ অংশগ্রহণ করেন।
ইত্তেফাক/এএম।