বিসিবির সঙ্গে আলোচনার জন্য ঢাকায় হাথুরুসিংহে

চন্ডিকা হাথুরুসিংহেকে তিন বছরের জন্য দলের কোচ নিয়োগের কথা শুক্রবার শ্রীলঙ্কান ক্রিকেট বোর্ড সূত্রে জানিয়েছে ক্রিকেট ওয়েবসাইট ক্রিকইনফো। পদত্যাগপত্র দিলেও বিসিবির সঙ্গে ২০১৯ সাল পর্যন্ত থাকা চুক্তির বিষযে এখনো সুরাহা হয়নি। তাই এ নিয়ে কথা বলতে শনিবার সকাল ১১টার দিকে ঢাকায় পৌঁছেছেন হাথুরুসিংহে। হোটেল র‌্যাডিসনে দুপুরে এ সংক্রান্ত বৈঠকে বসার কথা বিসিবি জানা গেছে।
 
পদত্যাগপত্র দেওয়ার পর এবারই প্রথম বাংলাদেশে পা রেখেছেন হাথুরুসিংহে। দক্ষিণ আফ্রিকা সিরিজ শেষ করে তিনি চলে গিয়েছিলেন অস্ট্রেলিয়ায়। এর মাঝেই বিসিবির কাছে পদত্যাগপত্র দেন তিনি। এবার বাংলাদেশে আসার আগেই শ্রীলঙ্কায় তার নিয়োগের বিষয়টি চূড়ান্ত হয়েছে।
 
দক্ষিণ আফ্রিকা সফরে খেলোয়াড়দের সঙ্গে ঝামেলায় শ্রীলঙ্কার কোচ দায়িত্ব ছাড়তে পারেন, এমন একটা ইঙ্গিত দিয়েছিলেন নাজমুল হাসান। তবে আসলেই কী ঘটেছিল, সেটা পরিষ্কার হয়ে যেতে পারে আজ।
 
ইত্তেফাক/কেআই