সাংবাদিকদের আরো মানবিক হতে হবে : এম এ মান্নান

 
অর্থ ও পরিকল্পনা প্রতিমন্ত্রী এম এ মান্নান বলেছেন, পেশাদারিত্বের পাশাপাশি সাংবাদিকদের আরো মানবিক হতে হবে। সাধারণ মানুষ ও রাষ্ট্রের কল্যাণে সাংবাদিকদের কাজ করলে দেশ এগিয়ে যাবে।
 
গণমাধ্যম কর্মীদের অংশগ্রহণে আজ শনিবার মানবাধিকার সাংবাদিকতা বিষয়ক প্রশিক্ষণ কর্মশালায় প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি।
 
সুনামগঞ্জ সার্কিট হাউজ মিলনায়তনে অনুষ্ঠিত প্রশিক্ষণ কর্মশালায় জেলা সদরের ২৫ জন গণমাধ্যম কর্মী অংশগ্রহণ করেন।
 
বাংলাদেশ মানবাধিকার সাংবাদিক ফোরামের আয়োজনে ও বাংলাদেশ এনজিও ফোরামের সহযোগিতায় সুনামগঞ্জ প্রেসক্লাবের সভাপতি এডভোকেট সামছুন নাহার বেগম শাহানা রব্বানী এমপির সভাপতিত্বে প্রশিক্ষণ কর্মশালা ও সনদপত্র বিতরণ অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন- সুনামগঞ্জের জেলা প্রশাসক মো. সাবিরুল ইসলাম, সিনিয়র সাংবাদিক হোসেন তওফিক চৌধুরী, দৈনিক সুনামগঞ্জ প্রতিদিনের উপদেষ্টা সম্পাদক কামরুজ্জামান চৌধুরী, প্রেসক্লাবের সাধারণ সম্পাদক অধ্যক্ষ শেরগুল আহমদ প্রমুখ। বাসস
 
ইত্তেফাক/কেকে