বগুড়ায় উপজেলা চেয়ারম্যান ও ভাইস চেয়ারম্যানদের শপথ গ্রহণ

দ্বিতীয় ধাপে নির্বাচিত বগুড়া জেলার ১২টি উপজেলা পরিষদের ১২ জন উপজেলা চেয়ারম্যান এবং ২৪ জন ভাইস চেয়ারম্যানকে শপথ গ্রহণ করেছেন। বৃহস্পতিবার বিকেলে বগুড়া জেলা পরিষদ মিলনায়তনে এই শপথ বাক্য পাঠ করান রাজশাহী বিভাগীয় কমিশনার মো. নুর-উর-রহমান।
 
রাজশাহী বিভাগীয় কমিশনারের আয়োজনে ও বগুড়া জেলা প্রশাসনের সহযোগিতায় শপথ গ্রহণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বগুড়া জেলা প্রশাসক ফয়েজ আহাম্মদ, পুলিশ সুপারের পক্ষে অতিরিক্ত পুলিশ সুপার মোকবুল হোসেন, বগুড়া জেলা পরিষদের চেয়ারম্যান ডা. মকবুল হোসেন।

আরও পড়ুন: বৈশাখের ঝড়ের গতিতে বাড়ছে ইলিশের দাম

অনুষ্ঠানে প্রথমে ১২ জন চেয়ারম্যান, তারপরে মহিলা ভাইস চেয়ারম্যান ও শেষে ১২ জন পুরুষ ভাইস চেয়ারম্যানকে শপথ করানো হয়। 

ইত্তেফাক/অনি