বিশ্ব সেরা খেতাবে চিরপ্রতিদ্বন্দ্বী মেসিকে ছুঁয়েছেন রোনালদো। দুই তারকার ঝুলিতেই এখন পাঁচটি ব্যালন ডি’অর। ২০০৮ থেকে ২০১৭। গত এক দশকে বর্ষসেরা ফুটবলের খেতাব উঠেছে মেসি অথবা রোনালদোর হাতেই। দু’দিন আগে লিওনেল মেসিকে ছাপিয়ে কেরিয়ারের পাঁচ নম্বর ব্যালন ডি’অর জিতেছে রোনালদো। পর্তুগিজ তারকার পাঁচটি ব্যালন ডি’অর এবার স্থান পেল তাঁর ছোট্ট মেয়ের জামাতেও।
রোনালদোর ক্যারিয়ারেও গ্রাফের মতো চড়াই-উতরাই রয়েছে।কিন্তু সাম্প্রতিককালে চিরপ্রতিদ্বন্দ্বী মেসিকে অনেকাংশেই ছাপিয়ে গিয়েছেন সিআর সেভেন। বৃহস্পতিবার রাতে প্যারিসে পঞ্চমবার ব্যালন ডি’অর জিতে নিজেকেই নিজের সেরা প্রতিদ্বন্দ্বী বলেছেন রিয়াল তারকা। মেসি ও নেইমারের সঙ্গে তাঁর প্রতিদ্বন্দ্বিতা প্রসঙ্গে এমনটাই জানিয়েছেন পর্তুগিজ ফরোয়ার্ড।পিতৃত্বের স্বাদ-আস্বাদনের পর তার জীবনে যে পরিবর্তন এসেছে তাও স্বীকার করেছেন সিআর সেভেন।
সন্তান অন্তঃপ্রাণ রোনালদো। পিতৃত্বের মোড়কে সন্তানদের খেয়াল রাখেন প্রতি মুহূর্তে। ছেলের জামার বোতাম আঁটকানো থেকে খাওয়ানোও নিজের হাতেই করেন সিআর সেভেন। এবার সন্তানের প্রতি ভালোবাসা একটু অন্য ধরনের৷ সম্প্রতি চতুর্থ সন্তানের বাবা হয়েছেন রোনালদো। বান্ধবী জর্জিনা এক কন্য সন্তানের জন্ম দিয়েছেন কিছুদিন আগে। সেই বেবির জামাতে পাঁচটি ব্যালন ডি’অর-এর ছবি দিয়ে টুইটারে পোস্ট করেন সিআর সেভেন।
সমর্থকদের মনের মণিকোঠায় রোনালদোর জায়গা অম্লান। তাঁর অনন্য পিতৃত্ববোধ মুগ্ধ করেছে সকলকে। শনিবার রাতে স্যান্টিয়াগো বার্নাবুতে সেভিয়ার বিরুদ্ধে খেলতে নামার আগে ব্যালন ডি’অর-এর ঘোর যে এখনও রোনালদোর কাটেনি তা খুব স্পষ্ট। চলতি মরশুমের লা-লিগায় ফর্মে নেই রোনালদো। কিন্তু ব্যালন ডি’অর জেতার পর এই ম্যচেই নিজের চেনা ছন্দে ফিরতে চান সিআর সেভেন। কোলকাতা ২৪।
ইত্তেফাক/ রেজা