ফরিদপুরের চরভদ্রাসন উপজেলা প্রশাসন ও পল্লী-বাংলা উন্নয়ন সহযোগীতা সংস্থার যৌথ উদ্যোগে চরভদ্রাসন সরকারি কলেজ মাঠে শনিবার দুপুরে বাল্য বিবাহ প্রতিরোধ ও কৃতি ছাত্র/ছাত্রীদের সম্মাননা অনুষ্ঠান-২০১৭ অনুষ্ঠিত হয়েছে। “বাল্য বিবাহ রোধ করি, সুস্থ সবল জাতি গড়ি” এই স্লোগানে বর্ণাঢ্য র্যালি বের করা হয়। র্যালিটি সদর বাজার প্রদক্ষিণ শেষে কলেজ মাঠে বাল্য বিবাহ প্রতিরোধের উপর আলোচনা সভা ও কৃতি ছাত্র/ছাত্রীদের সম্মাননা অনুষ্ঠানের আয়োজন করা হয়। জেলা প্রশাসক উম্মে সালমা তানজিয়ার সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন ও কৃতি ছাত্র/ছাত্রীদের হাতে সম্মাননা স্বারক তুলে দেন জনপ্রশাসন মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব (এপিডি) শেখ ইউসুফ হারুন।
ইত্তেফাক/আরকেজি