হাটহাজারীতে ইয়াবাসহ আটক ১

উত্তর চট্টগ্রামের হাটহাজারীতে ৫৫টি ইয়াবাসহ মো. এহসানুল হক প্রকাশ হাসান(২৮) নামে এক যুবককে আটক করেছে পুলিশ। সে ফটিকছড়ি উপজেলার ফতেপুর তালুকদার বাড়ীর মৃত নুরুল হকের পুত্র। এ ঘটনায় হাটহাজারী মডেল থানায় মামলা হয়েছে। আটককৃতকে শনিবার দুপুরে আদালতে প্রেরণ করা হয়েছে।
 
হাটহাজারী মডেল থানার উপ পরিদর্শক খলিলুর রহমান জানান, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে শুক্রবার দিবাগত মধ্যরাতে হাটহাজারী-অক্সিজেন মহাসড়কের শেরে বাংলা মাজার গেইট এলাকায় অভিযান চালিয়ে ৫৫টি ইয়াবাসহ মো. এহসানুল হক প্রকাশ হাসানকে আটক করি।
 
হাটহাজারী মডেল থানার ওসি মো. বেলাল উদ্দিন জাহাঙ্গীর ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

ইত্তেফাক/নূহু