ব্রাহ্মণবাড়িয়ায় হ্যান্ডকাপসহ আসামিকে ছিনিয়ে নিল সহযোগীরা

ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়ায় হ্যান্ডকাপসহ  মো. আলামিন (৩০) নামে এক আসামিকে ছিনিয়ে নিয়েছে তার সহযোগীরা।
 
শনিবার বিকেলে আখাউড়া থানার এএস,আই মজিবুর রহমান গ্রেফতারি পরোয়ানা নিয়ে আলামিনকে ধরতে উপজেলার নূরপুর গ্রামে অভিযান চালান। এ সময় তাকে গ্রেফতার করে হ্যান্ডকাপ পড়ালে তার সহযোগীরা আলামিনকে জোর করে ছিনিয়ে নেয়। 
 
এ ব্যাপারে আখাউড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোশারফ হোসেন তরফদার জানান, আলমিনকে গ্রেফতার করার পর তার সহযোগীরা তাকে পুলিশের কাছ থেকে ছিনিয়ে নিয়ে যায়। তার বিরুদ্ধে থানায় ৭টি মামলা রয়েছে। তাকে গ্রেফতারে একাধিক টিম কাজ করছে।
 
ইত্তেফাক/ইউবি