নারায়ণগঞ্জের টানবাজার এলাকায় ইউনাইটেড কমার্শিয়াল ব্যাংক (ইউসিবি) শাখায় অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এতে ওই ব্যাংকের নিরাপত্তাকর্মী নিহত হয়েছেন। ঘটনাটি ঘটেছে আজ রবিবার সকালে।
নিহতের নাম সেলিম (৫০)। তার বিস্তারিত পরিচয় এখনো পাওয়া যায়নি। নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের পদ্মা প্লাজা-১ এর ১০ তলা ভবনের ৩য় তলায় ইউসিবি ব্যাংক শাখা ছাড়া অন্য কোন তলায় ক্ষয়ক্ষতির খবর পাওয়া যায়নি।
IMG0
মণ্ডলপাড়া ফায়ার সার্ভিসের ফায়ারম্যান কামাল হোসেন জানান, আগুন নিয়ন্ত্রণে এসেছে, ঢাকা ও নারায়ণগঞ্জ থেকে ফায়ার সার্ভিসের ৯টি ইউনিট আগুন নেভাতে কাজ করে। নিহতের লাশ এখন ভিক্টোরিয়া হাসপাতালে রয়েছে।
ইত্তেফাক/জামান