তাড়াশে ধর্ষণের চেষ্টাকারী যুবকের পুরুষাঙ্গ কর্তন

সিরাজগঞ্জের তাড়াশে ধর্ষণের চেষ্টাকারী যুবকের পুরুষাঙ্গ কেটে দিয়েছেন এক গৃহবধূ। বুধবার গভীর রাতে উপজেলার সগুনা ইউনিয়নের নওখাদা গ্রামের এ ঘটনা।

প্রতিবেশীরা জানান, ওই গ্রামের পাষাণ মন্ডলের ছেলে ফজলুর রহমান (৩২) কৌশলে এক গৃহবধূর শয়নকক্ষে প্রবেশ করে তাকে ধর্ষণের চেষ্টা করে। এ সময় ওই গৃহবধূ ঘরে রাখা ধারালো অস্ত্র দিয়ে ধর্ষণের চেষ্টাকারী যুবকের পুরুষাঙ্গ কেটে দেন। 

ঘটনার পর ফজলুর চিৎকারে স্থানীয়রা এসে তাকে উদ্ধার করে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠায়। সেখানে তার অবস্থার অবনতি হলে উন্নত চিকিৎসার জন্য বৃহস্পতিবার ঢাকায় স্থানান্তর করা হয়।

আরও পড়ুনঃ মোটরসাইকেল ব্যবসায়ী কেড়ে নিলো প্রায় দুই লাখ টাকা!

এ প্রসঙ্গে তাড়াশ থানার ওসি মোস্তাফিজুর রহমান বলেন, ‘বিষয়টি জেনেছি। অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।’

ইত্তেফাক/নূহু