ফুলবাড়ী সীমান্তে মাদক ব্যবসায়ীসহ গ্রেফতার ৬

 
কুড়িগ্রামের ফুলবাড়ীতে শনিবার গভীর রাতে ফুলবাড়ী থানার পুলিশ ও গংগাহাট ক্যাম্পের বিজিবি'র সদস্যরা পৃথক অভিযান চালিয়ে বিভিন্ন মামলার চার ওয়ারেন্টভুক্ত আসামী ও ৩৬ বোতল ফেনসিডিলসহ দুই মাদক ব্যবসায়ীকে আটক করেছে।
 
লালমনিরহাট ১৫ বিজিবি’র অধীন কাশিপুর কোম্পানি কমান্ডার সুবেদার আব্দুল খালেক জানান, আটকদের বিরুদ্ধে বিশেষ ক্ষমতা আইনে মামলা দিয়ে ফুলবাড়ী থানা পুলিশে সোপর্দ করা হয়েছে।
 
আটককৃতরা হলেন- বড়ভিটা ইউনিয়নের আলতাফ হোসেনের ছেলে রাজু মিয়া (৪০), লালমনিরহাট জেলার খেতাবাঘ এলাকার মাদক ব্যবসায়ী তারেক মিয়ার ছেলে বাবু মিয়া (৩৫)। অন্যদিকে ওয়ারেন্টভুক্ত আসামিরা হলেন, উপজেলার বোয়ালভীর গ্রামের মৃত রহিমুল্যাহের ছেলে রফিকুল ইসলাম (৩৯), কুটিচন্দ্রখানা গ্রামের মনসুর আলীর ছেলে মোজাফ্ফর হোসেন (৪০), পানিমাছকুঠি গ্রামের মৃত এহেছান আলীর ছেলে ফরহাদ হোসেন (৩৯) ও ঘোঘারকুঠি গ্রামের মধু মিয়ার ছেলে রশিদুল ইসলাম (৩৫)।
 
ফুলবাড়ী থানার অফিসার ইনচার্জ (তদন্ত) আমিনুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান আসামীদেরকে জেল হাজতে পাঠানো হয়েছে।
 
ইত্তেফাক/জামান