শালিখা উপজেলাকে শতভাগ বিদ্যুতায়িত ঘোষণা

 
মাগুরার শালিখা উপজেলাকে শতভাগ বিদ্যুতায়িত ঘোষণা করলেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। আজ রবিবার ঢাকা থেকে ভিডিও কনফারেন্সের মাধ্যমে দেশের ১০টি উপজেলার সাথে মাগুরার শালিখা উপজেলাকে শতভাগ বিদ্যুতায়িত ঘোষণা করনে।
 
প্রধানমন্ত্রী বলেন, 'আমরা ক্ষমতায় এসে ১৬শ' মেগাওয়াট বিদ্যুৎ নিয়ে যাত্রা শুরু করেছিলাম এখন ১৬ হাজার মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদন করছি।'
 
এউপলক্ষে মাগুরা জেলা প্রশাসক সম্মেলন কক্ষে আয়োজিত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মাগুরা -২ আসনের এমপি যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী ড. শ্রী বিরেন শিকদার, মেজর জেনারেল (অব) এটিএম আব্দুল ওয়য়াহাব এমপি, কামরুল লায়লা জলি এমপি, জেলা প্রশাসক আতিকুর রহমান, জেলা পরিষদ চেয়ারম্যান পংকজ কুমার কুন্ডু সহ বিভিন্ন দফরের জেলা পর্যায়ের সকল কর্মকর্তা, জনপ্রতিনিধি, সাংবাদিকসহ সর্বস্তরের মানুষ।
 
উল্লেখ্য, শালিখা উপজেলায় ১৫৬ কোটি টাকা ব্যয়ে ৯৭৬ কিলোমিটার এলাকায় বিদ্যুৎ লাইন স্থাপন করা হয়েছে। কৃষি, ব্যবসা প্রতিষ্ঠান ও আবাসিক গ্রাহক সংখ্যা ৪৭ হাজার ১২৬টি। গ্রাহক সংযোগের হার শতভাগ সম্পন্ন হয়েছে।
 
ইত্তেফাক/জামান