সিরাজগঞ্জে ট্রেনে কাটা পড়ে অজ্ঞাত যুবকের মৃত্যু

 
সিরাজগঞ্জে ট্রেনে কাটা পড়ে অজ্ঞাতনামা (৪০) এক ব্যক্তির মৃত্যু হয়েছে। রবিবার সকালে ঢাকা-ঈশ্বরদী রেল পথের সিরাজগঞ্জ সদর উপজেলার মুলিবাড়ী এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
 
সিরাজগঞ্জ জিআরপি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. সাঈদ ইকবাল জানান, সকালে মুলিবাড়ী রেলগেইট এলাকায় রেলপথের উপর ট্রেনে কাটা পড়া অজ্ঞাত ওই ব্যক্তির মরদেহ দেখে এলাকাবাসী পুলিশকে খবর দেয়। পরে ঘটনাস্থলে পৌঁছে পুলিশ মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য সদর হাসপাতাল মর্গে পাঠায়। তবে নিহত ব্যক্তি কখন, কোন ট্রেনে কাটা পড়েছে তা নিশ্চিত করতে পারেনি পুলিশ।
 
ইত্তেফাক/জামান