নোলক ছবির গানে একসঙ্গে হৃদয়-আনিকা

 
কণ্ঠশিল্পী হৃদয় খান ও ‘পাওয়ার ভয়েজ’ খ্যাত কণ্ঠশিল্পী তাসনিম আনিকাকে নিয়ে নতুন খবর হলো তারা প্রথমবারের মতো একসঙ্গে ‘প্লে-ব্যাক’ করেছেন। তারা গেয়েছেন ‘নোলক’ শিরোনামের ছবিতে।
 
শিগগিরই গানের রেকর্ডিং শেষ হয়েছে বলে জানান আনিকা। আনিকা বলেন, হৃদয়ের খানের সঙ্গে প্রথমবার দ্বৈতভাবে সিনেমায় গাইলাম। তাছাড়া শাকিব খান দেশের সর্বাধিক জনপ্রিয় নায়ক। তার ছবিতে আমার গান থাকছে এটা আনন্দের। পুরোপুরি রোমান্টিক আবহে গানটি ভিন্ন ধাঁচে তৈরি করা হয়েছে।
 
হৃদয় খান-আনিকা নোলক ছবিতে যে গানটি গেয়েছেন তার শিরোনাম ‘জলে ভাসা ফুল’। গানের কথা লিখেছেন চিত্রপরিচালক এস এ হক অলিক এবং সুর-সংগীত করেছেন হৃদয় খান নিজেই। 
IMG0
হৃদয় খান বলেন, শাকিব খানের যে কটি ছবিতে আমার গান ছিল সবগুলো গানই হিট হয়েছে। সেই ‘আমার প্রাণের প্রিয়া’ থেকে এ পর্যন্ত অনেকগুলো ছবিতে গান করেছি। প্রতিবারের মতো এবারও গানের ভ্যারিয়েশন থাকবে। 
 
নোলক ছবিতে অভিনয় করছেন শাকিব খান, ববি, ওমর সানী, মৌসুমী প্রমুখ। ছবিটি পরিচালনা করছেন রাশেদ রাহা। বর্তমানে হায়দ্রাবাদে ছবির শুটিং চলছে। 
 
ইত্তেফাক/আনিসুর