পঞ্চাশ পেরনো অক্ষয়ের অসাধারণ ডিগবাজি, ভিডিও ফাঁস

 
সাগরতীরে বালির উপর রাখা কাঠের চেয়ার। কিছুটা দূর থেকে সাদা জামা ও ধুতি পরে দৌড়ে আসছেন একজন। দৌড়ে এসেই চেয়ারের উপর পা রেখেই ডিগবাজি খেলেন। প্রথমটা দেখলে যেকেউ ঘাবড়ে যাবেন। একটু এদিক ওদিক হলেই যে বিপদ ঘটত।
 
তবে না, তেমনটা হওয়ার কোনও সম্ভবনাই নেই, কারণ ব্যক্তিটি যে অক্ষয় কুমার। ৫০ বছর পার হলেও এখনো যে তার অসাধারণ ফিটনেস, সেটিই করে দেখালেন তিনি।
 
কিন্তু হঠৎ ডিগবাজি কেন? এটাও কি ফিল্মের শ্যুটিং? না, এটা কোনও শ্যুটিং-এর অংশ নয়। এটা শুধু ফিল্মের শ্যুটিং শেষের আনন্দের অভিব্যক্তি মাত্র। কাজ শেষ হওয়ার আনন্দ কার না হয় বলুন?
 
আগামী ২৬ জানুয়ারি প্রজাতন্ত্র দিবসে মুক্তি পেতে চলেছে বলিউড সুপারস্টার অক্ষয় কুমারের আপকামিং ফিল্ম 'গোল্ড'। একসঙ্গে অনেকগুলি সিনেমা নিয়ে ব্যস্ত ছিলেন আক্কি। একদিকে 'গোল্ড', অন্যদিকে 'প্যাডম্যান' ও '২.০', টাইট সিডিউল। তাই 'গোল্ড'-এর শ্যুট শেষ হতেই যে হাঁফ ছেড়ে বাঁচলেন।
ইত্তেফাক/আনিসুর