মাহমুদুর রহমানের বিরুদ্ধে সাভার থানায় জিডি

 
বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও তার পরিবার সম্পর্কে কটূক্তি করায় আমার দেশ পত্রিকার ভারপ্রাপ্ত সম্পাদক মাহমুদুর রহমানের বিরুদ্ধে সাভার মডেল থানায় একটি সাধারণ ডায়েরী করা হয়েছে।
 
রবিবার দুপুরে সাভার পৌর এলাকার জালেশ^র ভাটপাড়া মহল্লার বাসিন্দা যুবলীগ নেতা ছাইদুল হক বাদী হয়ে এ সাধারণ ডায়েরীটি দায়ের করেন।
 
সাভার মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মহসিনুল কাদির ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, গত ৩ ডিসেম্বর একটি অনুষ্ঠানে আমার দেশ পত্রিকার ভারপ্রাপ্ত সম্পাদক মাহমুদুর রহমান বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও তার পরিবার সম্পর্কে কটূক্তি করেছেন এমন অভিযোগে ছাইদুল হক নামে এক ব্যক্তি সাধারণ ডায়েরিটি দায়ের করেছেন।
 
ইত্তেফাক/আনিসুর