বরুশিয়া ডর্টমুন্ডের নতুন কোচ স্টোয়েজার

প্রধান কোচ পিটার বজকে বরখাস্ত করেছে জার্মানির বুন্দেসলীগা জায়ান্ট বরুশিয়া ডর্টমুন্ড। আজ ক্লাবটি প্রধান কোচকে বরখাস্ত করে তার পরিবর্তিত হিসেবে প্রধান কোচের দায়িত্ব দিয়েছে অস্ট্রিয়ার কোচ পিটার স্টোয়েজারকে। গত সপ্তাহে বুন্দেস লীগার পয়েন্ট টেবিলের তলানীতে থাকা কলগনের কাছে হারের জের ধরে কোচের উপর চড়াও হয়েছে ক্লাবটি।
 
নিজেদের মাঠে ২-১ গোলের ওই হারের ফলে সবশেষ লীগ ম্যাচের আটটিতে জয়হীন থাকতে হল ডর্টমুন্ডকে। যে কারণে দায়িত্ব দেয়ার ১৬৭ দিনের মাথায় কোচের ওপর চড়াও হয় ক্লাবটি। এখন মেজের বিপক্ষে পরবর্তী লীগ ম্যাচের প্রস্তুতির জন্য খুব একটা 
সময় পাচ্ছেন না স্টোয়েজার। কারণ বুধবারেই লীগ ম্যাচে তাদের মোকাবেলা করতে হবে ডর্টমুন্ডকে। অবশ্য শীনকালীন বিরতীর আগে মাত্র তিনটি ম্যাচ হাতে পাচ্ছেন নবনিযুক্ত এই অস্ট্রিয়ান কোচ। 
 
রবিবার এক সংবাদ সম্মেলনে স্টোয়েজার বলেন, ‘আজ এবং কাল আমরা একত্রে অনুশীলন করবো। এর আগে বর্তমান সমস্যার বিষয়ে আমরা আলোচনা করব। আমরা দলের মধ্যে আরো বেশী একতাবদ্ধ হবার বিষয়ে জোর দিতে চাই।’ বাসস।
 
ইত্তেফাক/রেজা