অ্যাটলেটিকোর জয়ে চারে নেমে গেল রিয়াল

শনিবার রাতে সেভিয়াকে পাঁচ গোল করে উড়িয়ে দেয় রিয়াল মাদ্রিদ। সেই সুবাদে লা লিগার পয়েন্ট টেবিলে নগর প্রতিদ্বন্দ্বী অ্যাটলেটিকো মাদ্রিদকে পেছনে ফেলে তিনে ওঠে এসেছিলেন রোনালদো-বেনজেমারা।
 
তবে একদিন স্থায়ী হলো সেই অবস্থান। রবিবার রাতে রিয়াল বেটিসকে ১-০ গোলে হারিয়ে তৃতীয় স্থানটা পুনরুদ্ধার করতে সক্ষম হয়েছে অ্যাটলেটিকো। জয়সূচক একমাত্র গোলটি করেন সাউল নিগুয়েজ।  
 
১৫ ম্যাচ শেষে ৩৯ পয়েন্ট নিয়ে এখন শীর্ষে আছে বার্সেলোনা। আর সমান ম্যাচে ৩৪ পয়েন্ট নিয়ে ভ্যালেন্সিয়া দ্বিতীয়, ৩৩ পয়েন্ট নিয়ে অ্যাটলেটিকো তৃতীয় এবং ৩১ পয়েন্ট নিয়ে রিয়াল মাদ্রিদ আছে চতুর্থ স্থানে।
 
ইত্তেফাক/কেআই