বৈশাখ তুমি এসো আমার বাড়ি
নিয়ে পান্তা ইলিশ ভরা হাঁড়ি।
ঘুরবো সাথে বটতলার ঐ মেলায়
কাটবে সময় নানান রকম খেলায়।
পান্তা এবং ইলিশ ভাজা খাব
ঢাকের তালে তাল মিলিয়ে গা’ব।
করব বরণ তোমায় হেসে খেলে
বৈশাখ তুমি আমার বাড়ি এলে।
বৈশাখ তুমি এসো আমার বাড়ি
নিয়ে পান্তা ইলিশ ভরা হাঁড়ি।
ঘুরবো সাথে বটতলার ঐ মেলায়
কাটবে সময় নানান রকম খেলায়।
পান্তা এবং ইলিশ ভাজা খাব
ঢাকের তালে তাল মিলিয়ে গা’ব।
করব বরণ তোমায় হেসে খেলে
বৈশাখ তুমি আমার বাড়ি এলে।