সৌদি আরবে সেই প্রোপার্টিগুলোর কোনো অস্তিত্বই নেই: মির্জা ফখরুল

 
বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া ও তার পরিবারের নামে সৌদি আরবে সম্পত্তি আছে বলে প্রধানমন্ত্রী শেখ হাসিনার দাবি ভিত্তিহীন বলে উল্লেখ করেছেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর। বিএনপি মহাসচিব বলেন, ‘আমরা সারা পৃথিবীতে খোঁজ নিয়ে দেখেছি, এ ধরনের কোনো কিছুর কোনো ভিত্তি নেই। এমনকি যে প্রোপার্টির কথা বলা হয়েছে, সেই প্রোপার্টিগুলোরও কোনো অস্তিত্ব নেই।’
 
রবিবার আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদেরের দেয়া বক্তব্যের প্রতিক্রিয়া আজ সোমবার তিনি এসব কথা বলেন।
 
সৌদি আরবে বিএনপি চেয়ারপারসনের সম্পদ আছে দাবি করে গত বৃহস্পতিবার এক সংবাদ সম্মেলনে প্রধানমন্ত্রী শেখ হাসিনা সাংবাদিকদের উদ্দেশে বলেন, সৌদিতে বিশাল শপিং মল, সম্পদ পাওয়া গেছে। এটা তো আমরা কিছু করিনি। এটা বিদেশ থেকেই সংবাদটাই এসেছে। বরং বাংলাদেশে সাংবাদিকদের নিউজটা করার ব্যাপারে আগ্রহ দেখলাম না, রহস্যটা কী? আপনারা কি বিনা পয়সায় শপিং করার কোনো কার্ড পেয়েছেন। এই ধরনের নিউজ আমার ব্যাপারে হলে আপনারা তো হুমড়ি খেয়ে পড়তেন। আমাদের অপরাধ কী?
 

ইত্তেফাক/এএম।