ব্যক্তিগত কাজে পিএসজি থেকে ব্রাজিলে নেইমার

ব্যক্তিগত কারণে প্যারিস সেন্ট-জার্মেই (পিএসজি) ছেড়ে ব্রাজিলের উদ্দেশ্যে যাত্রা করেছেন তারকা স্ট্রাইকার নেইমার। নেইমারের ফুটবলীয় ক্যারিয়ারের সঙ্গে জড়িত ব্রাজিলিয়ান প্রতিষ্ঠান এনএন কনসালটেশন এই তথ্য নিশ্চিত করেছে।
 
প্রতিষ্ঠানটি নেইমারের ব্রাজিলে যাবার বিষয়টি নিশ্চিত করলেও নির্দিষ্ট করে কোন কারণ উল্লেখ করেনি। ইতোমধ্যেই নেইমার দক্ষিণ আমেরিকায়া পৌঁছেছেন কিনা সে সম্পর্কেও তারা কিছু জানায়নি।
 
এদিকে ফ্রেঞ্চ রেডিও স্টেশন আরএমসি স্পোর্টস জানিয়েছে পরিবার থেকে দুঃসংবাদ পেয়েই নেইমার নিজ দেশে উড়ে গেছেন। শনিবার লিলির বিপক্ষে ৩-১ গোলের জয়ের ম্যাচে নিষেধাজ্ঞার কারণে খেলতে পারেননি নেইমার। ধারণা করা হচ্ছে বুধবার স্টার্সবার্গের বিপক্ষেও তিনি মাঠে থাকতে পারবেন না।
 
ইত্তেফাক/কেআই