ময়মনসিংহের গফরগাঁওয়ে পানিতে ডুবে রিমন (২ বছর) নামে এক শিশুর মৃত্যু হয়েছে। সোমবার বেলা ১১টার দিকে উপজেলার তেঁতুলিয়া গ্রামে এ ঘটনা ঘটে। রিমন ওই গ্রামের শাহীন মিয়ার ছেলে।
জানা যায়, রিমন সোমবার সকালে বাড়ির উঠানে খেলা করছিল। এক পর্যায়ে উঠানের কাছে ডোবার পানিতে ডুবে যায়। পরে বাড়ির লোকজন ডোবা থেকে তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
ইত্তেফাক/ইউবি