বাঁশ বন শন শন
ঝাউবনে হাওয়া,
বৈশাখে ঘন মেঘে
আকাশটা ছাওয়া।
চমকালো বিদ্যুত্
জমকালো মেঘ,
চারিধার কালো করে
এলো ঝড়ো বেগ,
হাঁকে একা মাল্লাই
ডাকে দূরে দেয়া
সামাল সামাল ঢেউ
পারে নাই খেয়া।
বাঁশ বন শন শন
ঝাউবনে হাওয়া,
বৈশাখে ঘন মেঘে
আকাশটা ছাওয়া।
চমকালো বিদ্যুত্
জমকালো মেঘ,
চারিধার কালো করে
এলো ঝড়ো বেগ,
হাঁকে একা মাল্লাই
ডাকে দূরে দেয়া
সামাল সামাল ঢেউ
পারে নাই খেয়া।