ক্লাব বিশ্বকাপ শিরোপা ধরে রাখতে আবুধাবিতে রোনালেদোরা

ক্লাব বিশ্বকাপ শিরোপা ধরে রাখতে আবুধাবিতে গেল ক্রিশ্চিয়ানো রোনালদোর রিয়াল মাদ্রিদ। সেভিয়ার বিপক্ষে ৫-০ গোলে বড় জয়ের পরই আবুধাবির উদ্দেশ্যে মাদ্রিদ ছাড়েন দলের ফুটবলাররা। ২০০০ সালে এই প্রতিযোগিতা শুরুর পর এখনো টানা দুবার কেউ শিরোপা জিততে পারেনি। পরপর দুবার চ্যাম্পিয়ন্স লিগ জেতার সুবাদে এবার রিয়ালের সামনে এসেছে সেই সুযোগ।   
 
ক’দিন আগেই ক্যারিয়ারে পঞ্চম ব্যালন ডি অ’র জিতেছেন রোনালদো। এবার ক্লাব বিশ্বকাপ জেতার সুযোগ এসেছে তাদের সামনে। সেক্ষেত্রে টানা দুবার ক্লাব বিশ্বকাপ জিতলে ক্যারিয়ারে আরেকটি মাইলফলক স্পর্শ করার সুযোগ হবে।
IMG0
এই প্রতিযোগিতার সেমিফাইনালে সরাসরি খেলবে রিয়াল। বুধবার তাদের প্রতিপক্ষ আল-জাজিরা দল। আবুধাবির জায়েদ স্পোর্টস সিটি স্টেডিয়ামে হবে এই ম্যাচ।
 
ইত্তেফাক/কেআই