হবিগঞ্জে জেএমবি সন্দেহে ৫ জামায়াত নেতা আটক

 
হবিগঞ্জে জঙ্গি সংগঠন জেএমবি সদস্য সন্দেহে সদর উপজেলা জামায়াত আমিরসহ পাঁচজনকে আটক করেছে র‌্যাব। তাদের কাছ থেকে জেহাদি বই ও সরকার বিরোধী লিফলেট উদ্ধার করা হয়েছে। 
 
রবিবার রাতে সদর উপজেলার দীঘলবাগ বাজার থেকে তাদেরকে আটক করে সিলেট র‌্যাব-৯। সোমবার দুপুরে তাদের সদর থানায় হস্তান্তর করা হয়। আটককৃতরা হলেন- সদর উপজেলা জামায়াত আমির নারায়ণপুর গ্রামের আব্দুল কদ্দুছ, জামায়াত কর্মী একই গ্রামের আবুল কালাম, আনন্দপুর গ্রামের আব্দুন নূর, নজরুল ইসলাম ও রায়ধর গ্রামের রুহুল আমীন। 
 
র‌্যাব-৯ সিলেটের মিডিয়া বিভাগের মিজান জানান, তারা নিষিদ্ধ ঘোষিত জঙ্গি সংগঠন জেএমবির সক্রিয় সদস্য। গোপন সূত্রে খবর পেয়ে রবিবার রাতে নারায়ণপুর বাজার থেকে তাদের আটক করা হয়। 
 
সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ইয়াছিনুল হক জানান, আটককৃত পাঁচজনকে সদর থানায় সোপর্দ করেছে। তাদেরকে আদালতে প্রেরণ করা হবে।
 
ইত্তেফাক/ইউবি