শাক দিয়ে মাছ যে এ যুগেও ঢেকে রাখা যায় না, তা দেখা গেল বিরাট-আনুশকার বিয়ে কাহিনীতে। বিরাট কোহলি এবং আনুশকা যে অবশেষে ছাদনাতলায় বসছেনই, সেই খবর ছড়িয়ে পড়ার পর এবার ফাঁস হয়ে গেল তাদের বিয়ের ভেন্যু।
নতুন খবর হলো, ইটালির একটি বিলাসবহুল রিসোর্টে ভারত অধিনায়ক এবং বলিউড অভিনেত্রীর প্রেম বদলে যেতে চলেছে বিবাহ বন্ধনে। বিবাহবাসরটি আগে ছিল হেরিটেজ প্রপার্টি। পরে একে রিসোর্টে বদলে ফেলা হয়। এর সামনে দিয়ে চলে গিয়েছে সরু, অপ্রশস্ত রাস্তা। রিসোর্টটির নাম বোর্গো ফিনোসিটো।
IMG0
বিরাট এবং আনুশকার বিয়ে যে এই রিসোর্টেই হতে চলেছে, ইতিমধ্যেই তার হাতেগরম প্রমাণও মিলে গিয়েছে। ভারতীয় মিডিয়ার দাবি, পেশাদার ভাংরা ডান্সারদের রিসোর্টের ভিতর প্রবেশ করতে দেখা গিয়েছে। ঢোল-নাগাড়া-ড্রামের তালে তালে তাদের নাচের মহড়ার শব্দ ভেসে এসেছে বাইরে। যা জানা যাচ্ছে, এটিই হল সেই বহু প্রতীক্ষিত স্থান।
প্রসঙ্গত, অস্ট্রেলিয়ার অ্যাডিলেড ওভালও বিরাট ও আনুশকার বিয়ের আয়োজন করতে আগ্রহী ছিল। তাদের তরফে অনুরোধ জানানো হয়েছিল, যেন জীবনের নয়া ইনিংসও এই মাঠেই শুরু করেন বিরাট। কিন্তু ভিতর ভিতর আগে থেকেই যে সব ঠিক হয়ে গিয়েছিল। তাই পরিকল্পনায় কোনও বদল আসেনি। ইতালিতেই সাত পাকে বাধা পড়ছেন দুই লাভ বার্ড। ইন্ডিয়া ডটকম।
ইত্তেফাক/আনিসুর